বাংলাদেশ, জেলার সংবাদ

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তানের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ও তার দুই বছর বয়সী শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরাশুলা এলাকার সাব্বির হোসেনসহ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে ওই নারী স্থানীয়দের কাছে বারবার জানতে চেয়েছিলেন ট্রেন কখন আসবে। এরপর তিনি সন্তানকে নিয়ে চিত্রা সেতু রেল ব্রিজের উপর উঠে যান।

 

পরে দুপুরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারী এবং তার ছেলের মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে সন্তানকে নিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন।

 

এ ঘটনার বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানিয়েছেন, নিহত ওই নারী এবং তার দুই বছরের শিশু সন্তানের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন