নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির সম্ভাবনা নিয়ে নতুনভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, গত দুই সপ্তাহে তিনি কয়েকশ ছাত্র ও নাগরিকের সাথে কথা বলেছেন। যারা একসময় বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে আশাবাদী ছিলেন, তাদের মধ্যে একধরনের হতাশা ও আস্থাহীনতা দেখলেও আলোচনা শেষে সবাই ‘আরেকবার চেষ্টা’ করার সিদ্ধান্তে পৌঁছেছেন।
তিনি আরও উল্লেখ করেন, “আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই।” গত দেড় বছরের সামগ্রিক পর্যালোচনা শেষে নতুন করে শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনার ওপর জোর দেন তিনি।
ডিবিসি/পিআরএএন