বাংলাদেশ

নতুন পোশাকে পুলিশ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পুলিশ সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নতুন পোশাকে দেখা যায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোপলিটন এলাকার পুলিশ সদস্যরা হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরবেন। আর বাকি সদস্যদের পোশাকের রঙ হবে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সংস্কারের অংশ হিসেবে পোশাকে এই বড় পরিবর্তন আনা হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকার আগের পোশাক বদলে ফেলার এই সিদ্ধান্ত নেয়।

 

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন এই পুলিশ ক্যাম্পটি স্থাপন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় প্রকল্পের সেক্টর-১ এর ১০২ নম্বর রোডে রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে (প্লট নং-৪৪) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পটির উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন