বাংলাদেশ, জাতীয়

নতুন ভোটাররা ভোট দেবেন যেভাবে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৬ই জানুয়ারী ২০২৪ ০৮:০০:৩০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রায় ১২ কোটি ভোটার। তাদের ভোটে নির্ধারিত হবে পরবর্তী সরকার।

রবিবার(৭ জানুয়রি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটের মাধ্যমে, নিজ নিজ এলাকার সংসদ সদস্যকে বেছে নেবেন ভোটাররা। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছে নির্বাচন কমিশন।

ভোট দেয়ার নিয়ম: এবার কোনো আসনেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম থাকছে না। তাই সব ভোটার সনাতনী পদ্ধতিতে ব্যালটে সিল মেরে নিজের পছন্দের প্রার্থীকে বাছাই করবেন।

ভোট দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১. জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
. ভোটার তালিকায় নাম
. ভোটার নম্বর
৪. কেন্দ্রের নাম

ভোট দেয়ার নিয়ম:

১. সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে যেতে হবে।

২. ভোটকক্ষে ঢোকার পর ভোটগ্রহণ কর্মকর্তা ভোটারকে শনাক্ত করবেন।

৩. শনাক্ত করার পর ভোটগ্রহণ কর্মকর্তা ভোটারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে অমোচনীয় কালির চিহ্ন লাগিয়ে দেবেন।

৪. ভোটারকে ব্যালট পেপার দেওয়ার আগে এর অপর পৃষ্ঠায় অফিসিয়াল সিল দিয়ে অনুস্বাক্ষর করবেন সহকারী প্রিজাইডিং অফিসার।

৫. ভোটারকে একটি বর্গাকৃতির রাবার স্ট্যাম্প দেওয়া হবে।

৬. ভোটার নির্ধারিত গোপন কক্ষে যাবেন।

৭. ভোটার ব্যালট পেপারে থাকা পছন্দের প্রার্থীর নামের পাশে বরাদ্দ প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে সিল মারবেন।

৮. ব্যালট পেপারে সিল দেয়ার পর সিলের কালি যাতে অন্য প্রতীকের ঘরে বা অন্য কোথাও না লাগে সেজন্য সিল দেয়া প্রতীকের ঘরের মাঝামাঝি লম্বালম্বি একটা ভাঁজ দিতে হবে। পরে ইচ্ছেমত ভাঁজ দেওয়া যাবে।

৯. ভাঁজ করা ব্যালট পেপার ভোটগ্রহণ কর্মকর্তার সামনে রাখা স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলতে হবে।

১০. ভোট দেয়ার সম্পন্ন হলে রাবার স্ট্যাম্পটি ভোটগ্রহণ কর্মকর্তার কাছে ফেরত দিয়ে সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্র ত্যাগ করতে হবে।

ভোট দেয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে:

১. ভোটের স্লিপ ছাড়া আর কিছুই ভোটকেন্দ্রে নেওয়া যাবে না।

২. কোনো ধরনের দাহ্য পদার্থ, ম্যাচ, লাইটার কিংবা ধারালো বস্তুর মতো কিছুই সঙ্গে নেওয়া যাবে না। এছাড়া মোবাইল ফোনও নিতে পারবেন না। ফোন সঙ্গে থাকলেও সেটি বন্ধ রাখতে হবে।

৩. ভোটকেন্দ্রে ঢোকার পর ভোটারের মোবাইল চালু রাখতে পারবেন না। কেন্দ্রের ভেতরের কোনো ছবি বা ব্যালটের ছবি অথবা কেন্দ্রে দাঁড়িয়ে সেলফি তোলা যাবে না।

৪. যেকোনো পোশাক পরে ভোট দিতে যাওয়া যাবে। তবে যদি নেকাব পরে থাকেন, তবে পোলিং এজেন্টের অনুরোধে একবারের জন্য সেটি খুলে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হতে পারে।

ভোট দেয়ার সময় যেসব বিষয় অবশ্যই মনে রাখবেন:

১. ভোট দেয়ার সময় ভোটার তালিকাভুক্ত হওয়ার পর থেকেই আপনি ভোট দিতে পারবেন।

২. ভোট দিতে গিয়ে কোনো প্রার্থী বা দলের প্রতিনিধিদের প্ররোচনায় পড়বেন না। নিজের বিবেচনায় ভোট দিন।

৩. ভোট দেয়ার পর ভোটকক্ষের বাইরে এসে অন্যদেরকেও ভোট দেওয়ার জন্য উৎসাহিত করুন।

৪. ভোট দেয়ার জন্য যথেষ্ট সময় নিন। তাড়াহুড়া করে ভোট দিলে ভুল হতে পারে।

৫. ভোট দিতে যাওয়ার সময় ভোটার নম্বর বা ভোটার আইডি কার্ড সঙ্গে নিতে ভুলবেন না।

৬. ভোটকেন্দ্রে প্রবেশের সময় অবশ্যই মাস্ক পরবেন।

৭. ভোটগ্রহণ কর্মকর্তার নির্দেশাবলী মেনে চলবেন।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন