রাজধানী

নতুন সরকারের কাছে দোকান কর্মচারীদের ৭ দফা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২০শে ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৩:১৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিয়োগপত্র প্রদান, সুনির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ এবং ঈদ বোনাসসহ নতুন সরকারের কাছে সাত দফা দাবি পেশ করেছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।

সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারা দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপ কর্মচারীদের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা অবিলম্বে মজুরি বোর্ড গঠন, সাপ্তাহিক ছুটি এবং সময়মতো বেতন-ভাতা প্রদানের দাবি জানান। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, দাবি আদায়ের লক্ষ্যে তারা বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন ও শ্রম মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান করবেন। দাবি মানা না হলে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন