মহানগরী

নতুন সরকারে পুলিশের শীর্ষ পদে রদবদলের গুঞ্জন, আলোচনায় যাঁরা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার গঠনের পর পুলিশের শীর্ষ পদগুলোতে রদবদলের গুঞ্জন জোরালো হয়েছে। বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদে নতুন কারা আসছেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

পুলিশ ও নির্ভরযোগ্য সূত্রমতে, নতুন আইজিপি হিসেবে আলোচনায় রয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির, সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ এবং র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। 

 

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর র‍্যাবের মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শহিদুর রহমানের চুক্তির মেয়াদ আগামী ১৫ মার্চ শেষ হবে। এছাড়া অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বায়ক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানের নামও আলোচনায় রয়েছে।

 

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, বর্তমান আইজিপি বাহারুল আলমকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। চুক্তি অনুযায়ী তাঁর মেয়াদ রয়েছে আরও প্রায় ৯ মাস।

 

অন্যদিকে, ডিএমপি কমিশনার পদের জন্য আলোচনায় আছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত আইজিপি ( লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ। 

 

বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হবে চলতি বছরের ২১ নভেম্বর।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন