নতুন সার নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখা এবং টিও লাইসেন্স প্রদানের দাবিতে মাগুরা ও শরীয়তপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।
রবিবার (৩০শে নভেম্বর) সকালে মাগুরা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা বলছেন, নতুন নীতিমালা কার্যকর হলে প্রান্তিক পর্যায়ে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে।
মাগুরায় আয়োজিত মানববন্ধনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সরকারের বর্তমান সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান। শরীয়তপুরে বিক্ষোভকারী ব্যবসায়ীরা উল্লেখ করেন, খুচরা সার বিক্রেতারা কৃষকদের দোরগোড়ায় সরাসরি সার পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এই প্রক্রিয়া ব্যাহত হলে কৃষকরা ভোগান্তিতে পড়বেন। মানববন্ধন শেষে উভয় জেলার ব্যবসায়ীরা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।
ডিবিসি/এএমটি