বিজ্ঞাপন

নভোএয়ার ও ইলেক্ট্রো ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড এবং ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনাল একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের পারস্পরিক বিশেষ সুবিধা ও সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর ইলেকট্রা ইন্টারন্যাশনালের কার্যালয়ে এক আনুষ্ঠানিক পরিবেশের মধ্য দিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নভোএয়ারের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ এবং ইলেকট্রা ইন্টারন্যাশনালের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব তায়ব আহমদ আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই চুক্তির আওতায় নভোএয়ারের সম্মানিত যাত্রীরা ইলেকট্রা ইন্টারন্যাশনাল থেকে বিভিন্ন পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। একইভাবে, ইলেকট্রা ইন্টারন্যাশনালের গ্রাহকেরাও নভোএয়ারের বিভিন্ন প্রমোশনাল অফার ও বিমান ভ্রমণের সুবিধা উপভোগ করতে পারবেন। 

 

ক্রস-প্রমোশনাল কার্যক্রমের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা এবং অতিরিক্ত সুবিধা নিশ্চিত করাই এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য বলে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা ও বিশেষ সুবিধা প্রাপ্তির পথকে আরও সুদৃঢ় করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, "গ্রাহকদের জন্য উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে নভোএয়ার সবসময়ই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে থাকে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গ্রাহক সেবার মান উন্নয়ন, বিশেষ অফার প্রদান এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে একযোগে কাজ করবে।"

 

উল্লেখ্য, বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার বর্তমানে রাজধানী ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। নতুন এই চুক্তির ফলে সংস্থাটির নিয়মিত যাত্রীরা উড্ডয়ন সুবিধার পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ের ক্ষেত্রেও লাভবান হবেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন