ব্রাজিল ও নরওয়ের শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধের শুরুতেই নাটকীয়তা তৈরি হয়েছে। পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ব্রাজিল।
ম্যাচের ১০ মিনিটে নরওয়ে বক্সে মাতেউস কুনিয়াকে ফাউল করেন ক্রিস্টোফার আজের। শুরুতে রেফারি কোনো সিদ্ধান্ত না দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর ব্রাজিলের পক্ষে পেনাল্টি ঘোষণা করা হয়।
তবে ১৪ মিনিটে স্পট কিক নিতে এসে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। তার ধীরগতির রানআপের পর ডান দিকে শট নেন তিনি, কিন্তু নরওয়ের গোলরক্ষক নিকোলাই নিয়ল্যান্ড সঠিকভাবে আন্দাজ করে বল ঠেকিয়ে দেন। ফলে সহজ সুযোগ হাতছাড়া করে ব্রাজিল এবং উচ্ছ্বাসে ফেটে পড়ে নরওয়ে সমর্থকরা।
ডিবিসি/এইচএপি