বিশ্বকাপ ২০২৬

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। ইতোমধ্যেই টুর্নামেন্টের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। আর কয়েক ঘণ্টা পরই নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কোয়ার্টার ফাইনালে যাওয়ার এই লড়াইয়ে কেউই চাইবে না ছাড় দিতে। রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে হারিয়েছে শেষ ষোলোতে পৌঁছায় কার্লো আনচেলত্তির দল।

 

নরওয়েও একই ব্যবধানে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে। এখন দুই দলই চাইবে জয় নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে। তবে পরিসংখ্যান নরওয়ের পক্ষে। এর আগে চারবার ব্রাজিলের মুখোমুখি হয়েছিল নরওয়ে। কিন্তু কোনো ম্যাচেই তারা ব্রাজিলের কাছে হারেনি।

 

অবশ্য বিশ্বকাপে মাত্র একবার মুখোমুখি হয়েছিল দুই দল। ১৯৯৮ সালে ওই ম্যাচে নরওয়ে ২-১ গোলে জিতেছিল।

 

এই ম্যাচে খেলার জন্য প্রস্তুত আছে নেইমার। ইনজুরি থেকে সেরে উঠেছেন রাফিনিয়াও। তবে লুকাস পাকেতাকে নিয়ে দুঃশ্চিন্তা কমছে না আনচেলত্তির।

 

ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল, মাগালহায়েস, ডগলাস সান্তোস, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, এডারসন, রায়ান, ম্যাথেউস কুনিহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

 

নরওয়ের সম্ভাব্য একাদশ
ওরইয়ান নাইল্যান্ড, মার্কুস হোমগ্রেন পেডারসেন, তোরবিয়র্ন হেগেম, ক্রিস্টোফার আয়ের, ডেভিড উলফ, প্যাট্রিক বার্গ, স্যান্ডার বের্গে, মার্টিন ওডেগোর, আলেকজান্ডার সোরলোথ, এরলিং হালান্ড ও আন্তোনিও নুসা।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন