জেলার সংবাদ

নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। রবিবার (২১ মে) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে।

 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ওসি জানান, মাগরিবের নামাজের আগে মাদ্রাসায় অজু করার সময় ৪ ছাত্র আহত হয়। এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন