বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে গলায় ইট বেঁধে কুকুর হত্যার ঘটনায় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীতে গলায় ইট বেঁধে কুকুরকে নদীতে ফেলে হত্যার ঘটনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পর তাঁর নির্দেশে অভিযুক্ত যুবক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) নরসিংদী মডেল থানার কর্মকর্তা এ আর এম আল মামুন গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

জানা যায়, গত বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন ওই যুবক। এতে কুকুরটি পানিতে ছটফট করতে করতে ডুবে মারা যায়। 

 

পরবর্তীতে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। একটি প্রাণীর প্রতি সভ্য সমাজের মানুষের এমন নিষ্ঠুর ও অমানবিক আচরণে তিনি গভীরভাবে ব্যথিত ও বিস্মিত হন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৬ জুন) এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত মোহাম্মদ আলীকে খুঁজে বের করে পুলিশে সোপর্দ করে নরসিংদী জেলা ছাত্রদল। স্থানীয়দের দাবি, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এদিকে অভিযোগ উঠেছে, একই এলাকার শাহীন আরা নামে এক নারী কুকুরটির উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য মোহাম্মদ আলীকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন