বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর মাধবদীতে টিকটক ভিডিও বানাতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে ডুবে মেঘলা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের কান্দাপাড়া ফজুরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেঘলা আক্তার ওই এলাকার প্রবাসী শাহ আলম মোল্লার মেয়ে এবং স্থানীয় পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মেঘলা তার তিন বান্ধবীর সঙ্গে বাড়ির পাশের বালুর পুকুর পাড়ে টিকটক ভিডিও তৈরি করতে যায়। ভিডিও করার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বান্ধবীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে মাধবদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।


মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ইনচার্জ) মো. রায়হান জানান, খবর পাওয়ার পরপরই আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। পুকুরটি প্রায় ২০ ফুট গভীর ছিল। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন