বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলাকেটে হত্যা

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চাঁদনী ওরফে বাবু (২৬) নামে তৃতীয় লিঙ্গের আরেকজন।

গতকাল রবিবার (২৪ মে) রাত ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন ওরফে সুমন রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান। 

 

অন্যদিকে গুরুতর আহত চাঁদনী ওরফে বাবু একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান। আশঙ্কাজনক অবস্থায় চাঁদনীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন