বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে দুই শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, থানায় সাধারণ ডায়েরি

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর শিবপুরে দুই শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার খবর পাওয়া গেছে। গত রবি ও সোমবার উপজেলার জয়নগর গ্রামে পৃথকভাবে এই ঘটনাগুলো ঘটে। অপহরণচেষ্টার শিকার দুই শিশু হলো উপজেলার ৫৫ নং আষ্টানী জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবির ও আনিকা। এই ঘটনার পর থেকে স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী আবির জানায়, গত রবিবার স্কুলের টিফিনের সময় বাড়ি থেকে আসার পথে মোটরসাইকেলে থাকা তিনজন লোক তাকে লটকন বাগান দেখানোর কথা বলে জোরপূর্বক মোটরসাইকেলে ওঠায়। পরে সে জোরাজোরি করে মোটরসাইকেল থেকে নেমে পড়তে সক্ষম হয়। একই স্কুলের অন্য শিক্ষার্থী আনিকা জানায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে থাকা তিনজন লোক তাকেও তুলে নেওয়ার চেষ্টা করে।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কুমার চৌধুরী জানান, শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি জানার পর তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করেন এবং আজ মঙ্গলবার (১৬ জুন) শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

শিবপুর উপজেলা শিক্ষা অফিসার কবিরুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে সতর্কতা ও প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

 

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন বলেন, ঘটনাটি অবগত হওয়ার পর এলাকায় পুলিশি টহল জোরদার করার জন্য থানার ওসিকে বলা হয়েছে। পাশাপাশি স্কুল চলাকালীন সময়ে রাস্তায় গ্রাম পুলিশদের টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুরা স্কুলে আসা-যাওয়ার সময় অভিভাবক ও এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুলগুলোতে দ্রুত

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন