বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে ধানখেত থেকে ট্রলিচালকের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর বেলাবোর একটি ধান ক্ষেত থেকে মো. আপন মিয়া (২৮) নামে এক ট্রলিচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বাজনাব ইউনিয়নের বড়িবাড়ি এলাকায় ধানের খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আপন মিয়া বড়িবাড়ি গ্রামের মস্তু মিয়ার ছেলে, তিনি একজন ট্রলি চালক ছিলেন।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত রাত থেকে আপনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে গেছে।

 

বেলাবো থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন