বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর-আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তিন শিশু সম্পর্কে মামাতো-ফুপাতো বোন। 

 

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে ওই তিন বোন একসঙ্গে গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে একজন পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করার জন্য অপর দুজন এগিয়ে যায়। একপর্যায়ে উদ্ধার করতে যাওয়া শিশুরাও পানিতে ডুবে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এই ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন