জেলার সংবাদ

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর মনোহরদীতে বাড়িতে ঢুকে আকাশ মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ নিজ বাড়ির গোয়ালঘরে থাকতেন। শনিবার সকালে বাবা আফতাব উদ্দিন তাকে ঘুম থেকে জাগিয়ে ঘাস কাটার জন্য জমিতে চলে যান। এ সময় তার মা জরুরি কাজে পাশের গ্রামে গিয়েছিলেন। কাজ শেষে বাবা বাড়িতে ফিরে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন