বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে বিলের পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর রায়পুরায় বিলের পানিতে গোসল করতে নেমে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় শুক্রবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভেলুয়ারচর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে নিপা আক্তার (৭) এবং একই এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতী আক্তার (১১)।


স্বজনরা বলেন, শুক্রবার দুপুরে দুই শিশু ভেলুয়ারচর বিলে গোসল করতে নামে। সাম্প্রতিক বৃষ্টিতে বিলে অতিরিক্ত পানি জমে থাকায় তারা গভীরতা বুঝতে না পেরে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করা হলেও মৃত্যু হয়।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, দুই শিশুর মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার দুপুরে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় খালের পানিতে গোসল করতে নেমে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানির ঘটনা ঘটল।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন