জেলার সংবাদ

নরসিংদীতে মেঘনা নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে ঢাকার বিএএফ শাহীন কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহির ওই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং জহিরুল ইসলামের ছেলে।

নিখোঁজ মাহিরের বন্ধু ওয়ালী জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার চার-পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় ঘুরতে আসে। ঘোরাঘুরির একপর্যায়ে বেশ কয়েকজন মিলে মেঘনা নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় নদীর স্রোতে মাহিরসহ তিনজন তলিয়ে যেতে থাকে। এ সময় ওয়ালী দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও স্রোতের তোড়ে মাহির তলিয়ে যায়।

 

ঘটনার পর সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে দ্রুত স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। নিখোঁজের দীর্ঘ সময় পার হওয়ার পরও তার কোনো সন্ধান না মেলায় পরে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন