বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ৩

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর শিবপুরে আয়ুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিয়াকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বুধবার (২৪ জুন) ভোরে গ্রেপ্তার হওয়া দুজনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাইয়ুম জানান, বুধবার ভোরে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- শিবপুরের মুন্সেফেরচর এলাকার হযরত আলীর ছেলে হৃদয় গাজী (২৫) এবং শাষপুর এলাকার আমির হোসেনের ছেলে মো. সীজন (২০)। গ্রেপ্তারের সময় সীজনের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। 

 

এর আগে একই ঘটনায় বড়কান্দা এলাকার জলিল মিয়ার ছেলে বিজয় মিয়াকে (২০) গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশের কাছে বিজয়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুন রাত সাড়ে ৮টার দিকে শিবপুরের কোদালিয়া এলাকায় রাজিবের মুদির দোকানের সামনে মোস্তফা মিয়ার ওপর এই হামলা হয়। স্টিল শাকিলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল ও সিএনজিতে করে এসে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে গুরুতর আহত মোস্তফা মিয়াকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

 

এ ঘটনায় গত ৪ জুন মোস্তফা মিয়ার স্ত্রী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে শিবপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন