জেলার সংবাদ

নরসিংদীতে গৃহকর্তাকে কুপিয়ে খুন, ৪ লাখ টাকা ডাকাতি

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছে। এই ঘটনায় সুরুজ মিয়া (৭২) নামে আরেকজন গুরুত্বর আহত হয়েছেন। এসময় লুট হয়েছে স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল। শুক্রবার (১৭ জুলাই) রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলবর্দী এলাকার মিলন মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, রাতে ৮-১০ জনের একদল ডাকাত মিলন মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতি চলা কালে মিলন মিয়া তার বড় ভাই শাহজাহানসহ কয়েকজকে ফোন করে জানায় ডাকাতি হচ্ছে। পরে আশপাশের লোকজন এগিয়ে বাঁধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই শাজাহান মিয়ার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় তার চাচা সুরোজ মিয়া। ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

মাধবদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ১০ জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় একরাতে ৩টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বিএনপির সাবেক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাত দল। ওই ডাকাতির কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আবারও নতুন করে ডাকাতি সংঘটিত হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


ডিবিসি/আরপিডি

আরও পড়ুন