তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর ২২টি ইউনিয়নের ভোটগণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নরসিংদী সদর উপজেলার ১০টি এবং রায়পুরা উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে ২২টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতে নৌকা এবং একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন- ১. চিনিশপুর ইউনিয়নে মেহেদী হাসান ভুইয়া তুহিন (স্বতন্ত্র), হাজীপুর ইউনিয়নে ইউসুফ খান পিন্টু (নৌকা প্রতীক), করিমপুর ইউনিয়নে মমিনুর রহমান (নৌকা প্রতীক), কাঁঠালিয়া ইউনিয়নে মোঃ এবাদুল্লাহ (নৌকা প্রতীক), মেহেরপাড়া ইউনিয়নে আজাহার অমিত (নৌকা প্রতীক), আমদিয়া ইউনিয়নে আবদুল্লা ইবনে রহিজ (নৌকা প্রতীক), শীলমান্দী ইউনিয়নে মো. গিয়াস উদ্দিন আহমেদ (নৌকা প্রতীক), নজরপুর ইউনিয়নে মোহাম্মদ সাইফুল হক (নৌকা প্রতীক)। এছাড়া পাঁচদোনা ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচনে করা মিজানুর রহমান এবং পাইকারচর ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচনে করা আবুল হাসেম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
রায়পুরা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকা এবং ৭টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। বিজয়ী প্রার্থীরা হলেন- উত্তরবাখন নগর ইউনিয়নে হাবিব উল্লাহ (নৌকা প্রতীক), আদিয়াবাদ ইউনিয়নে হাজী সেলিম (নৌকা প্রতীক), পলাশতলী ইউনিয়নে জাহাঙ্গীর ভূইয়া (নৌকা প্রতীক), মুছাপুর ইউনিয়নে হোসেন ভূইয়া (নৌকা প্রতীক), অলিপুরা ইউনিয়নে আলামিন ভুইয়া মাসুদ (নৌকা প্রতীক), ডৌকারচর ইউনিয়নে মাসুদ ফরাজী (স্বতন্ত্র), চান্দেকান্দী ইউনিয়নে মিজবাহ উদ্দীন খন্দকার মিতুল (স্বতন্ত্র), মির্জাপুর ইউনিয়নে মঞ্জুর এলাহী (স্বতন্ত্র), রাধানগর ইউনিয়নে খোরশেদ আলম তপন (স্বতন্ত্র), মহেশপুর ইউনিয়নে ফরাদ হোসেন চাঁন (স্বতন্ত্র), রায়পুরা ইউনিয়নে ফারুক হোসেন (স্বতন্ত্র),মরজাল ইউনিয়নে আতাউর রহমান (স্বতন্ত্র)।