আন্তর্জাতিক

নাইজেরিয়ায় রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত অন্তত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাইজেরিয়ার মধ্যঞ্চলীয় প্লেটো রাজ্যের একটি গ্রামে রাতের আঁধারে চালানো এক অতর্কিত হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন, এই নৃশংস সহিংসতার ফলে সংঘাতকবলিত ওই অঞ্চলে নতুন করে রক্তক্ষয়ী প্রতিশোধের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। প্লেটো রাজ্যের এই অঞ্চলে কৃষক সম্প্রদায় এবং পশুপালকদের মধ্যে জমি, চারণভূমি ও অন্যান্য সম্পদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে, যা প্রায়শই সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়।

 

স্থানীয় যুব সংগঠন ‘মওয়াঘাভুল ইউথ মুভমেন্ট’ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার কঠোর সমালোচনা করেছে। এদিকে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে এবং বিস্তারিত মূল্যায়ন শেষে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

আরও পড়ুন