আন্তর্জাতিক

নাইজেরিয়ায় কনেসহ ১৪ জনকে অপহরণ করেছে সশস্ত্র ব্যক্তিরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১লা ডিসেম্বর ২০২৫ ১২:৩৩:৩১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাইজেরিয়ায় গণ-অপহরণের ঘটনা থামছেই না। সর্বশেষ ঘটনায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এক রাতে চালানো হামলায় ১৩ জন নারী এবং একটি শিশু অপহৃত হয়েছে।

সোকোতো রাজ্যের চ্যাচো গ্রামের বাসিন্দা আলিয়ু আবদুল্লাহি জানান, শনিবার দিবাগত রাতে জাঙ্গো এলাকার একটি বাড়ি থেকে এই অপহরণের ঘটনা ঘটে।

 

অপহৃতদের মধ্যে একজন কনে এবং তাঁর সঙ্গে থাকা ১০ জন ছিলেন। এছাড়াও একটি শিশু, শিশুটির মা এবং অন্য একজন নারীকেও অপহরণ করা হয়।

 

মুক্তিপণ দিয়েও মুক্তি নেই আলিয়ু আবদুল্লাহি জানান, চ্যাচো গ্রামটি গত অক্টোবরেও একই ধরনের হামলার শিকার হয়েছিল, যখন ১৩ জনকে অপহরণ করা হয়। তিনি বলেন, তাদের মুক্ত করার জন্য আমাদের মুক্তিপণ দিতে হয়েছিল। এখন আমরা আবার একই পরিস্থিতির মুখোমুখি।

 

একটি নাইজেরিয়ান গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে সোকোতো রাজ্যে অপহরণের ঘটনা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে মুক্তিপণ চুক্তির ফলে এই দলগুলো আরও সক্রিয় হয়ে উঠেছে।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন