খেলাধুলা, ফুটবল

নাইটক্লাবে হামলার অভিযোগে ইংল্যান্ডের স্ট্রাইকারের বিরুদ্ধে মামলা

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইংল্যান্ডের স্ট্রাইকার ইভান টনির বিরুদ্ধে লন্ডনের একটি নাইটক্লাবে হামলার অভিযোগে মামলা করেছে মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে পুলিশ জানায়, গত বছরের ৬ ডিসেম্বর লন্ডনের সোহোর ওয়ার্ডোর স্ট্রিটের একটি নাইটক্লাবে ঘটে যাওয়া হামলার ঘটনায় টনির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

 

পুলিশের বিবৃতিতে বলা হয়, নর্থ্যাম্পটনের বাসিন্দা ৩০ বছর বয়সী ইভান টনির বিরুদ্ধে গত ৩১ জুলাই শারীরিক আঘাতের অভিযোগ আনা হয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হওয়ার কথা রয়েছে টনির।

 

বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলির হয়ে খেলছেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার। গত মৌসুমে ৪২টি গোল করেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপেও ইংল্যান্ড দলের সদস্য ছিলেন টনি।

 

এ বিষয়ে টনির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন