বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে গরুর গোবর ফেলার গর্তে পড়ে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরে গোবর ও বর্জ্য রাখার গর্তে পড়ে নেহা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ছাতনি দিয়ার গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নেহা ওই গ্রামের মোহাম্মদ লালনের মেয়ে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশু নেহা বাড়ির ভেতরেই খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশে গরুর গোবর ও বর্জ্য ত্যাগের জন্য খুঁড়ে রাখা গর্তে পড়ে যায়। শিশুটির মা হালিমা বেগম ভেবেছিলেন নেহা তার দাদা-দাদির সঙ্গে আছে। কিছুক্ষণ পর তারা ফিরে এসে নেহাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।


পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশের ওই গর্তে নেহাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বয়স বিবেচনা ও পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ।


নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি অবগত হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন