ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, বাণিজ্য, সারা বাংলা

নাটোরে আম আহরণের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নাটোরে আম আহরণের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বাংলাদেশ, বাণিজ্য, সারা বাংলা

নাটোরে আম আহরণের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২০শে মে ২০২০ ১১:৪১:৫৮ অপরাহ্ন

নাটোরে চলতি বছরের আম আহরণের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ।

আজ বুধবার (২০শে মে) সকালে নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকায় চলতি মৌসুমে আম আহরণের শুভ উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম, চেয়ারম্যান কাফুরিয়া ইউনিয়ন পরিষদ ও ফল চাষিরা।

এর আগে জেলা প্রশাসন চলতি মৌসুমের আম সংগ্রহের সময় নির্ধারণ করে দেন। চলতি মৌসুমে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাইক পাড়া গ্রামের আমচাষি মেহেদি হাসান রতনের বাগানে গোপালভোগ আম আহরণের মধ্য দিয়ে এবছর আম সংগ্রহের উদ্বোধন করা হলো।

আরও পড়ুন