বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ (২২) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন নিহত মুরাদ। তিনি লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকার আব্দুল মালেকের সন্তান।

 

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এস এম আবু সালেহ জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর জন্য জংশনে থামলে মাহদী হাসান মুরাদ কিছু কেনার উদ্দেশ্যে নিচে নামার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় হঠাৎ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তা নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করে। বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন