জেলার সংবাদ

নাটোরে পুকুরে বিষ প্রয়োগ, কয়েক মণ মাছ নিধন

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার লালুয়া পাঁচপাকিয়া গ্রামের মৎস্যচাষি জাহাঙ্গীর আলমের পুকুরে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম ওই এলাকার মৃত জিন্নাত মোল্লার ছেলে।

মৎস্যচাষি জাহাঙ্গীর আলম জানান, সকালে পুকুরের পাহারাদার তাঁকে খবর দেন যে পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি সেখানে ছুটে যান।

 

ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন, মাছ চাষ করে আমাদের স্বাবলম্বী হওয়া দেখে ঈর্ষান্বিত হয়ে কেউ এই ঘটনা ঘটাতে পারে। আমি আইনপ্রয়োগকারী সংস্থার কাছে অনুরোধ জানাই, তারা যেন দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসে। ভবিষ্যতে আর কোনো মৎস্যচাষিকে যেন এমন সর্বনাশের শিকার হতে না হয়, আমি সেই দাবি জানাচ্ছি।

 

তিনি আরও জানান, তাঁর পাঁচ বিঘা আয়তনের ওই পুকুরে পাবদা, টেংরা, রুই ও কাতলাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের চাষ করা হয়েছিল। দুর্বৃত্তদের এই বিষ প্রয়োগে তাঁর অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন