নাটোরের বড়াইগ্রামে বাড়ির আঙ্গিনার জমিতে গাঁজা চাষের অভিযোগে আরিফুল ইসলাম (৩৪) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় অভিযান চালিয়ে বিশালাকৃতির দুইটি গাঁজা গাছও উদ্ধার করা হয়।
বুধবার (২২ জুলাই) বিকালে ওই ব্যাক্তির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক আরিফুল ইসলাম উপজেলার জামাইদিঘি গ্রামের সাত্তার মন্ডলের ছেলে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আরিফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে দুটি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছগুলোর ওজন প্রায় ১২ কেজি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ১২ কেজি ওজনের দুটি গাঁজা গাছসহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/এসএস