জেলার সংবাদ

নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের সিংড়া উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাঙ্গাসিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা খাতুন সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরি গ্রামের আজিমউদ্দীনের মেয়ে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে আসমা খাতুন রাস্তা পার হওয়ার সময় সিংড়া থেকে পাঙ্গাসিয়া বাজারের অভিমুখে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তার পরনের কাপড় মোটরসাইকেলের চাকার সাথে জড়িয়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক পালিয়ে যায়।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন