বাংলাদেশ, জাতীয়

নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে উদযাপন

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় নাটোরে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। রাত বারোটা এক মিনিটে শহরের কানাইখালি মিনি স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এরপর জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আব্দুল ওয়াহাব। প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের আহ্বায়ক রহিম নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম এবং যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

দিবসটি উপলক্ষে ভোর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে দশটায় জেলা পরিষদ মিলনায়তন চত্বরে দুই দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করার কথা রয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন