বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে রাতের আঁধারে কৃষকের ৮০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা চড়পাড়া এলাকায় রাতের আঁধারে জাহিদুল ইসলাম নামের এক কৃষকের প্রায় ৮০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ সময় ওই কৃষকের তিনটি সাবমারসিবল পাম্পও চুরি করে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় ভুক্তভোগী কৃষক ও তার পরিবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।


ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল ইসলাম জানান, বাড়ির পাশেই দুটি পুকুরপাড়ে তিনি প্রায় ৮০০টি কলাগাছ রোপণ করেছিলেন। কঠোর পরিশ্রমে বেড়ে ওঠা গাছগুলো বর্তমানে ফলন উপযোগী হয়ে উঠেছিল। কিন্তু বুধবার গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা পুকুরপাড়ে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে ফেলে। এ সময় তারা সেচকাজে ব্যবহৃত তিনটি সাবমারসিবল পাম্পও খুলে নিয়ে যায়। জাহিদুল ইসলাম প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন