নাটোরে মহাসড়কে অভিযান চালিয়ে ৪টি যানবাহকে মোট ৪৪হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সুকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মাহমুদুল হাসান দিপু জানান, দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় নাটোর-ঢাকা মহসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় হানিফ কেটিসি পরিবহনের যাত্রীবাহি বাসের রুট পারমিট, ট্র্যাক্স টোকেন, ফিটনেস সংক্রান্ত কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪ এর এক ধারা ভঙ্গের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫/২ ধারায় শব্দ দূষণের অপরাধে দেশ ট্রাভেলস, মৌসুমী ও তাসরিফ এন্টারপ্রাইজকে চার হাজার টাকা জড়িমানা করা হয়।
এসময় জেলা প্রশাশন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এসএস