জেলার সংবাদ

নাটোরে সাবেক চেয়ারম্যানকে থাপ্পড় মারা যুবদল নেতা বহিষ্কার

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে নাটোরের সিংড়া উপজেলার ১১ নং ছাতারদিঘী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

সম্প্রতি ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দকে চড়-থাপ্পড় মারার একটি ঘটনায় শামিম হোসেন আলোচনায় আসেন। যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুর ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কাজে লিপ্ত থাকার কারণে তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।  জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত এই নেতার কোনো অপকর্মের দায়-দায়িত্ব ভবিষ্যতে দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

 

এদিকে বহিষ্কারের বিষয়ে শামিম হোসেন জানান, ঘটনার দিন পরিস্থিতি আকস্মিকভাবে সৃষ্টি হয়েছিল এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কোনো উদ্দেশ্য তার ছিল না। নিজেকে দলের দীর্ঘদিনের আদর্শিক কর্মী দাবি করে এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলে জানান তিনি।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন