জেলার সংবাদ

নাটোরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৩ শিশু

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরে হামের উপসর্গ নিয়ে ১৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে।

নাটোর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৯৭ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং বর্তমানে নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১১ জন শিশু। তবে হামের উপসর্গ নিয়ে ইতোমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে।

 

নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, বর্তমানে নতুন রোগী ভর্তির হার আগের তুলনায় কমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন টিকাদান কেন্দ্রে শিশুদের হামের বিশেষ টিকা প্রদান কার্যক্রম জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৬ হাজার ৭০০ জনেরও বেশি শিশুকে এই বিশেষ টিকা দেওয়া হয়েছে। 

 

তিনি আরও জানান, ব্যাপক টিকাদান এবং সচেতনতামূলক কার্যক্রমের ফলে জনগণের মধ্যে বিরাজমান আতঙ্ক অনেকটা কমে এসেছে। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি থাকা শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন