বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে ৭ মাসের গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করেছে।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই বুলবুলি খাতুন ও তাঁর স্বামী আব্দুল্লাহর মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার বিকেলে তাঁদের চার বছর বয়সী মেয়ের সামনেই আবার ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। এ সময় মা ও মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘর থেকে বুলবুলিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন