বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, ৭ শ্রমিক আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) সকালে পাগলা তালতলা এলাকার নির্ঝর নীটওয়্যার গার্মেন্টসে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন- শাহীন, জাকির হোসেন, সাবিনা বেগম, মঞ্জু মিয়া, আরিফিন, হৃদয় ও খাদিজা।

শ্রমিকদের অভিযোগ, কারখানার বয়লারটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় ছিল। এ বিষয়ে মালিকপক্ষকে বারবার অবগত করা হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। 

 

জানা যায়, শুক্রবার সকালে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী শ্রমিকসহ সাতজন গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মালিকপক্ষের সাথে আলোচনার মাধ্যমে আহত শ্রমিকদের চিকিৎসার সমস্ত ব্যয় বহনের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। 

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন