ইট-পাথরের শহরের বাসিন্দাদের খাঁটি খেজুরের রসের স্বাদ দিতে নারায়ণগঞ্জ সদরে 'রস বাগিচা' গড়ে তুলেছেন সাত বন্ধু।
শহরের ২৩ নম্বর ওয়ার্ডে গত বছর ৪৬টি গাছসহ একটি বাগান লিজ নিয়ে তারা এই উদ্যোগ শুরু করেন, যেখানে প্রতিদিন ভোক্তাদের চোখের সামনেই গাছ থেকে রস পেড়ে সরবরাহ করা হচ্ছে।
প্রতি লিটার ১৭০ টাকা দরে প্রতিদিন ১৫০ থেকে ২০০ লিটার রস বিক্রি হয়, যার চাহিদা মেটাতে আগের দিন অর্ডার করতে হয়। ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও ভোজনরসিকরা এখানে ভিড় করছেন।
উদ্যোক্তা জুনাইয়েদ লাজিম ও তাসমান আহমেদ জানান, স্বাস্থ্যবিধি মেনে হাড়ি ঢেকে রস সংগ্রহ করায় নিপাহ ভাইরাসের ভয় নেই।
ডিবিসি/এনএসএফ