বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের বন্দরে ১১ বছরের শিশু আরাফাত হোসেনকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার দায়ে মো. রিপন (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (৩১ মার্চ) মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মো. রিপন বন্দর উপজেলার লাউসার এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে। মামলার রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। নিহত আরাফাত হোসেন বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

 

হত্যাকাণ্ডের মূলে ছিল পারিবারিক বিরোধ ও প্রতিশোধের স্পৃহা। আসামি রিপন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিল, একটি ছিনতাইয়ের ঘটনায় আরাফাতের বড় ভাই তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। পাশাপাশি রিপন প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল, যাতে বাধা প্রদান করেছিলেন আরাফাতের বাবা। এসব ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে রিপন শিশু আরাফাতকে নির্মমভাবে হত্যা করে।

 

রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই দৃষ্টান্তমূলক আদেশ দিয়েছেন। আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদও রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন