আড়াইহাজারে সেনাবাহিনী যৌথ অভিযানে লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ই সেপ্টেম্বর) দিবাগত রাতে আড়াইহাজার পৌরসভায় ৮ নং ওয়ার্ডের শিবপুর এলাকার হাফেজ আহম্মেদ এর পুরাতন টিনের ঘরে মাচার উপর অভিযান চালিয়ে ওই অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।
তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা।
এসময় ১৪টি রাবার বুলেট, ১ নলা বন্দুকের ব্যারেল, দুইটি পুলিশের সানগ্লাস, একটি সিগন্যাল লাইট ও টিগার উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, আড়াইহাজারে সেনাবাহিনী যৌথ অভিযানে লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
ডিবিসি/এসএইচ