বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে গোসল করার সময় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারিয়া (৮) ও টুম্পা (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (২ মে) শনিবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ফারিয়া সুনামগঞ্জের দিরাই থানাধীন ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে সোনাবো এলাকার মমিনের বাড়িতে ভাড়া থাকত এবং স্থানীয় লিটন কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। 

 

অন্যদিকে, টুম্পা একই জেলার রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে। সেও পরিবারের সঙ্গে সোনাবো এলাকায় আলাউদ্দীনের বাড়িতে ভাড়া থাকত। দুই শিশু একই স্কুলে শিক্ষার্থী ছিল। তাদের উভয়ের বাবা-মা স্থানীয় পোশাক কারখানার শ্রমিক।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ফারিয়া ও টুম্পা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে ফারিয়া পানিতে তলিয়ে যেতে থাকলে টুম্পা তাকে বাঁচাতে এগিয়ে যায়। এতে তারা দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়। 

 

দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন