নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদার (৬০) কারাবন্দি অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী এলাকার বাসিন্দা। তার বাবার নাম জহুরুল ইসলাম সিকদার।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ৭ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি ছিলেন।
গত বছরের ১২ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন মনির হোসেন সিকদার। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।
ডিবিসি/ এইচএপি