জেলার সংবাদ

নারায়ণগঞ্জে বুলবুল হত্যার প্রধান আসামি সিফাতসহ গ্রেপ্তার ১১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের বন্দর থানার ইসলামি যুব আন্দোলনে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় অভিযুক্ত প্রধান আসামি সিফাত বাহিনীর প্রধান সিফাত ও তিন নারীসহ এগারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- শেখ সিফাত, হোয়াইট জুম্মন, মাহাফুজ, রিয়াদ, সিয়াম, ইফরান, জিসান,  মিনারা, নাসিমা, রুমা ও ইয়াসমিন।

 

বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, বুলবুল গণ-অভ্যুত্থানে যোগ দেয়ায় ২৫ জুলাই তার ইজিবাইকের গ্যারেজে হামলা করে লুটপাট করে সিফাত সহ তার বাহিনী। এঘটনায় বন্দর থানার বাদি হয়ে একটি মামলা করেন বুলবুল। মামলাটি তুলে নিতে তাকে প্রায়ই হুমকি দিত সিফাত।

 

গতকাল বৃহস্পতিবার রাতে সাহলেনগর এলাকায় পথে বুলবুলের গতিরোধ করে সিফাত ও তার বাহিনী। তাদের মধ্যে তর্কাতর্কি এক পর্যায়ে বুলবুলকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।

 

পুলিশ সুপার জানান, সিফাতের বিরুদ্ধে বন্দর থানায় হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এই হত্যার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত চলছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন