বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে গোসলে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে মেঘনা ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে মো. কায়েস ভূঁইয়া (১৩) এবং পুরান দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ (১৫)।


স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ দুপুর আড়াইটার দিকে সাত বন্ধু মিলে মেঘনা নদীর সোনারগাঁ অংশে গোসলে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই কায়েস ও মেরাজ প্রবল স্রোতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি। পরে সহপাঠী ও স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আড়াই ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জোন-২ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গনি জানান, সাত বন্ধু মিলে নদীতে গোসলে নামার পর এই দুজন তলিয়ে যায়। খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন