বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে সেতু হলেও নেই সেতুতে ওঠার সড়ক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই জানুয়ারী ২০২৬ ১০:০৯:০৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব রামনগর গ্রামে মাত্র ১০০ গজের ব্যবধানে নির্মিত হয়েছে দুটি সেতু, যা এখন কোনো কাজেই আসছে না এলাকাবাসীর।

২০১৭-১৮ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ৬৪ লাখ টাকা ব্যয়ে এই সেতু দুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সাত বছর পার হলেও এখন পর্যন্ত কোনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি।

 

ফলে সেতুগুলো বর্তমানে যাতায়াতের পরিবর্তে কেবল ধান ও পাট শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে। জনগণের বিপুল অর্থ ব্যয় হলেও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।


অভিযোগ উঠেছে, তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান শওকত আলীর নেতৃত্বে এই প্রকল্পে অনিয়ম হয়েছে এবং অপ্রয়োজনীয় জায়গায় সেতু দুটি নির্মাণ করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, কোনো রকম পরিকল্পনা ছাড়াই ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই সেতুগুলো তৈরি করা হয়েছিল।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করা হবে যাতে সেতুগুলো মানুষের চলাচলের উপযোগী হয়। বর্তমানে এই সেতু দুটি স্থানীয়দের কাছে অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন