নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি ওই অফিসে উপস্থিত হন। তবে অফিসে গিয়ে তিনি কোনো কর্মকর্তাকে উপস্থিত দেখতে পাননি।
অফিসে কাউকে না পেয়ে প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। সরকারি দপ্তরে নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তার উপস্থিতি না দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ ধরনের ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। যারা সরকারি দায়িত্ব পালনে অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কল্যাণের জন্যই কাজ করবে। এখানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে তা কিছুতেই মেনে নেওয়া হবে না।
ডিবিসি/আরএসএল