বাংলাদেশ, জাতীয়, আইন ও কানুন

নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বিসিবির নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, রুল জারি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ, হয়রানিমুক্ত এবং জেন্ডার-সংবেদনশীল ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

 

রুল বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্টের রায়ের নির্দেশনার আলোকে যৌন হয়রানি বিরোধী নীতিমালা অবিলম্বে কার্যকর করতে বিসিবিকে নির্দেশ দিয়েছে আদালত। 

 

একইসঙ্গে এই নীতিমালা বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন ক্রিকেটার জাহানারা আলম, যার প্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ এলো।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন