ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা, অপরাধ, নারী

নারী পোশাক শ্রমিককে হত্যার পর লাশ বস্তাবন্দী

নারী পোশাক শ্রমিককে হত্যার পর লাশ বস্তাবন্দী

বাংলাদেশ, সারা বাংলা, অপরাধ, নারী

নারী পোশাক শ্রমিককে হত্যার পর লাশ বস্তাবন্দী

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শনিবার ২১শে মার্চ ২০২০ ০৯:৪০:৪২ অপরাহ্ন

আশুলিয়ায় শাহিনা বেগম নামে এক নারী পোশাক শ্রমিককে হত্যা করে লাশ বস্তাবন্দী করে পালিয়েছে স্বামী।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে আশুলিয়ার জিরাব এলাকার হাজী জিল্লুর ভাড়া বাসার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিনা বেগম কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন চরসাদীপুর এলাকার নওশাদ আলীর মেয়ে। তিনি আশুলিয়ার জিরাব এলাকার ফাইভ এফ এ্যাপারেলস লিমিডেট নামের একটি পোশাক কারখানায় চাকুরী করতেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের মধ্যে বস্তাবন্দী করে ফেলে গেছে স্বামী। ঘটনার পর থেকে নিহতের স্বামী শরিফুল ইসলাম পলাতক রয়েছে। শরিফুলকে গ্রেপ্তার করলে হত্যাকান্ডের মুল রহস্য জানা যাবে।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন